|
এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। এই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূর্ণ হলে তারা ফান্ডরেইজিং বন্ধ করবেন। তিনি আরও জানান, বিকাশের লিমিট শেষ হওয়ায় যারা অনুদান দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, তারা ব্যাংক একাউন্টের মাধ্যমে দান করতে পারবেন। ডা. জারা নিশ্চিত করেছেন, পুরো ফান্ডরেইজিং প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি বলেন: ১. তারা কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান নিচ্ছেন, যাতে প্রতিটি টাকার রেকর্ড থাকে যা ভবিষ্যতে যাচাইযোগ্য। ২. সংগ্রহকৃত টাকার তথ্য নিয়মিত জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। ৩. ব্যয়বিবরণও স্পষ্টভাবে প্রকাশ করা হবে। এর আগে তিনি জানান, মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান জমা হয়েছে। ডা. জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছিলেন, তাদের সহযোগিতা কল্পনার বাইরে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
