|
সাতলা ইউনিয়নে ১,৩৭৪ পরিবারে টিসিবির ন্যায্য মূল্যের খাদ্যপণ্য বিতরণ
আলতাফ হোসেন অনিক
|
![]() সাতলা ইউনিয়নে ১,৩৭৪ পরিবারে টিসিবির ন্যায্য মূল্যের খাদ্যপণ্য বিতরণ ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ইউনিয়নের ১ থেকে ৬ নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারী ৯০০ টি পরিবারের মাঝে এ পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। টিসিবির এই কার্যক্রমে প্রতিটি পরিবার ৫৪০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি—এই চার প্রকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পায়ে থাকেন। সাতলা ইউনিয়নের ১ থেকে ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত টিসিবি ডিলার হাফেজ মোঃ ওলিউল্লা আমাদের জানান, তার আওতাধীন ৬টি ওয়ার্ডে মোট ৯০০ জন টিসিবি কার্ডধারীর মাঝে সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, নির্ধারিত দরে চাল ৫ কেজি ১৫০ টাকা, সয়াবিন তেল ২ লিটার ২০০ টাকা, ডাল ২ কেজি ১৪০ টাকা এবং চিনি ১ কেজি ৭০ টাকা দরে বিতরণ করা হয়। অন্যদিকে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোঃ শাহিন জানান, তার আওতাধীন ৪৭৪টি টিসিবি কার্ড রয়েছে সাতলা ইউনিয়নে মোট ১৩৭৪ টি কার্ড ধারী রয়েছে। শাহিন বলেন স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সংবাদ জানিয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই মালামাল বিতরণ সম্পন্ন করা হবে। স্থানীয় টিসিবি কার্ডধারী উপকারভোগীরা জানান, বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে টিসিবির এই কর্মসূচি তাদের জন্য বড় সহায়তা। ন্যায্য দামে খাদ্যপণ্য পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান। উল্লেখ্য, সারা দেশের ন্যায় প্রতি মাসেই বাংলাদেশ সরকার টিসিবির মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে আসছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
