ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 December, 2025, 1:51 PM

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। টিভি নাটক 'নট আউট'-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর 'ভয়ংকর সুন্দর' চলচ্চিত্রের হাত ধরে তার সিনেমা ক্যারিয়ার শুরু। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী।

ব্যক্তিজীবন কিংবা চারপাশের নানা বিষয়ে প্রায়শই নিজস্ব ভাবনা তুলে ধরেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট ঘিরে বেশ আলোচনা হচ্ছে। যদিও ভাবনা সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা উল্লেখ করেননি, তবে তার এই পোস্টে একজন প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতার বিষয় নিয়ে কথা বলেছেন।

নিজের পোস্টে আল্লাহ্‌র প্রতি তার বিশ্বাসের কথা তুলে ধরেছেন ভাবনা। তিনি লিখেছেন, একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ্ এমন সব কিছু দেখেন যা সে দেখতে পায় না।

প্রতারক পুরুষের মিথ্যাচার ও নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে ভাবনা আরও লেখেন, তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, সে যখন কাঁদছিল আর পুরুষটি যখন ভান করছিল যে সবকিছু ঠিক আছে সেই প্রতিটি মুহূর্ত।

‘একজন পুরুষ হয়তো মনে করতে পারে যে, সে এতই চালাক যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে, কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ্ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য।

শেষে লিখেছেন, বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ্ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয় তাহলো উদ্ধার। আর এখন আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status