ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি ঢাকা বিভাগীয় কমিটির ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 9:20 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 December, 2025, 5:15 PM

সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি ঢাকা বিভাগীয় কমিটির ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি ঢাকা বিভাগীয় কমিটির ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। 

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। 

প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব শেখ, সহ সভাপতি মোঃ মনির সিকদার , যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস , ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status