|
এনইআইআর চালু ১৬ ডিসেম্বর, মোবাইল নিবন্ধন করা যাবে ২০২৬ মার্চ পর্যন্ত
নতুন সময় ডেস্ক
|
![]() এনইআইআর চালু ১৬ ডিসেম্বর, মোবাইল নিবন্ধন করা যাবে ২০২৬ মার্চ পর্যন্ত মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ও রিফার্বিশড ফোনের অনুপ্রবেশ রোধ, শুল্ক ফাঁকি প্রতিরোধ এবং ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে জাতীয় মোবাইল পরিচয় নিবন্ধন ব্যবস্থা এনইআইআর (NEIR) চালু করতে যাচ্ছে সরকার। এনইআইআর চালুর আগে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের জন্য নির্দেশনা দেওয়া হলেও, ব্যবসায়ীদের সঙ্গে তিন দিনের ধারাবাহিক আলোচনার পর সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এখন দেশে থাকা অনিবন্ধিত সব মোবাইল ফোন আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে। মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই। কোন বয়সের বা কোন মডেলের ফোন আমদানি করা যাবে—ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানিয়ে দেবে। তবে আমদানির ক্ষেত্রে সরকারকে অবহিত করা বাধ্যতামূলক থাকবে। একইসঙ্গে মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার দায়িত্ব পালন করবে। আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও যৌথভাবে সরকারকে তাদের প্রস্তাব লিখিত আকারে জানাবে। সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা উপস্থিত থাকবেন এবং উদ্যোগটির প্রতি দৃঢ় সমর্থন জানাবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
