|
কাশি রাতের ঘুম কেড়েছে? ১০ মিনিটেই কমবে কষ্ট
নতুন সময় ডেস্ক
|
![]() কাশি রাতের ঘুম কেড়েছে? ১০ মিনিটেই কমবে কষ্ট আদার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং রোগের ঝুঁকি কমায়। আদার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে, যা গলা খুশখুশ, গলা ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি দেয়। এমনকী সারিয়ে তোলে টনসিলের সমস্যাও। এই শীতে আদা খেলে একাধিক রোগের ঝুঁকি এড়াতে পারবেন। সাধারণত রোজের খাবারে আদা মিশিয়ে খেলেই এর পুষ্টিগুণ মেলে। প্রয়োজনে আদা দিয়ে চা-ও খেতে পারেন। কিন্তু ১০ মিনিটে কাশি কিংবা গলাব্যথা কমাতে হলে গুড় দিয়ে আদার রস খান। কাশির সমস্যা দূর করতে আদার পাশাপাশি গুড়ও উপযোগী। গুড় কফও পরিষ্কার করে দেয় এবং শরীরকে গরমও রাখে। তাই আদা ও গুড় দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্যান্ডি। কীভাবে তৈরি করবেন আদার ক্যান্ডি? ১/৪ কাপ আদার রস নিন। এর মধ্যে ১ কাপ গুড় মিশিয়ে দিন। মিশ্রণটি কম থেকে মাঝারি আঁচে রেখে গরম করুন। খেয়াল রাখবেন, গুড় যেন পুড়ে না যায়। ১০-১২ মিনিট ক্রমাগত মিশ্রণটি নাড়তে থাকুন। এর মধ্যে মিশ্রণটি গাঢ় হয়ে আসবে। তখন একটি ক্যান্ডির মোল্ডে ঢেলে ঠান্ডা করে নিন। তৈরি আদার ক্যান্ডি। আদার ক্যান্ডিগুলো এয়ার টাইট কৌটোতে ভরে রাখবেন। এতে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। পাশাপাশি এই ক্যান্ডিগুলো যখন ইচ্ছে খেতে পারেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
