ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সকালের কফির আগে দাঁত ব্রাশ কেন জরুরি, দন্তচিকিৎসকের ব্যাখ্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 April, 2026, 5:29 PM

সকালের কফির আগে দাঁত ব্রাশ কেন জরুরি, দন্তচিকিৎসকের ব্যাখ্যা

সকালের কফির আগে দাঁত ব্রাশ কেন জরুরি, দন্তচিকিৎসকের ব্যাখ্যা

অনেকেই জনপ্রিয় সিরিজ ‘টু অ্যান্ড অ্যা হাফ ম্যানের’ চার্লি হারপারের মতো দাঁত ব্রাশের আগেই দিন শুরু করেন কফি দিয়ে। তবে এই অভ্যাশ দাঁতের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দন্তচিকিৎসক ডা. মার্ক বারহেন। তার মতে, কফি পানের পরপরই দাঁত ব্রাশ করলে তা দাঁতের এনামেল ক্ষয়ের ঝুঁকি বাড়াতে পারে। তাই ঘুম থেকে উঠে কফি পানের আগে দাঁত ব্রাশ করার অভ্যাস দাঁতের জন্য বেশি উপকারী।   

বিশেষজ্ঞদের মতে, কফির অম্লত্ব (পিএইচ প্রায় ৫) দাঁতের ওপর পড়লে এনামেল সাময়িকভাবে নরম হয়ে যায়। এই অবস্থায় সঙ্গে সঙ্গে ব্রাশ করলে পরিষ্কার হওয়ার বদলে এনামেলের ওপর ক্ষয় হতে পারে।

ডা. বারহেনের ভাষায়, ‘কফির পরপরই ব্রাশ করা মানে দাঁত পরিষ্কার করা নয়, বরং ঘষে ক্ষতি করা।’

তিনি বলেন, এনামেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে সাধারণত ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। তাই কফি খাওয়ার পর অন্তত এই সময়টা অপেক্ষা করে দাঁত ব্রাশ করা উচিত।

কফি পানের আগে ব্রাশ করলে রাতে জমে থাকা ব্যাকটেরিয়ার স্তর (বায়োফিল্ম) পরিষ্কার হয়ে যায়, ফলে কফির দাগ দাঁতে কম লাগে। বিশেষ করে দুধযুক্ত কফি হলে প্রোটিন সহজে দাঁতে আটকে থাকতে পারে, যা আগে ব্রাশ করলে কমে যায়।

বিকল্প কী হতে পারে
যদি কেউ কফির পরপরই ব্রাশ করতে চান, তবে সরাসরি ব্রাশ না করে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। তারপর পানি পান করা বা এমসিটি অয়েল কুলি করা যেতে পারে। এগুলো সাময়িকভাবে সহায়ক হতে পারে বলে উল্লেখ করেন ডা. বারহেন।

তার মতে, এমসিটি অয়েল দাঁতের উপর থাকা বায়োফিল্ম বা ব্যাকটেরিয়ার স্তর পাতলা করতে সাহায্য করে, তাও কোনোপ্রকার ঘষা ছাড়া। এটি অনেকটা তরল টুথব্রাশের মতো কাজ করে।
 
বিশেষজ্ঞদের মতে, ছোট একটি পরিবর্তন- কফির আগে ব্রাশ করা, দাঁতের এনামেল রক্ষা এবং দাগ কমাতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status