ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের শিল্পী সাগর গান গেয়ে মাতিয়ে দিলেন বৈশাখী উৎসব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 7:34 PM

কুড়িগ্রামের শিল্পী সাগর গান গেয়ে মাতিয়ে দিলেন বৈশাখী উৎসব

কুড়িগ্রামের শিল্পী সাগর গান গেয়ে মাতিয়ে দিলেন বৈশাখী উৎসব

"ধরলা পাড়ে বন্ধুর বাড়ি- তার আঙ্গিনায় চাইয়া থাকি"- কুড়িগ্রামের ধরলা নদীর তীরবর্তী এলাকায় কোন এক প্রেমিককে স্মরণ করে- 
নিজের লেখা গান নিজেই গেয়ে মাতিয়ে দিলেন কুড়িগ্রামের শিল্পী সাইদুর রহমান সাগর।

গতকাল পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে বিকেল ৪ টা থেকে রাত ৮টা অবদি ডিসি অফিস সংলগ্ন কুড়িগ্রাম নিউ টাউন পার্কে (সুলতানা সরোবর) অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কুড়িগ্রামের মোগলবাসায় জন্মগ্রহনকারী শিল্পী সাইদুর রহমান সাগর নিজ লেখা গান নিজে গেয়ে দর্শকদের মাতিয়ে দিয়েছেন। গানের ভাষা এবং শিল্পীর যাদুকরী কণ্ঠ দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
বেশ কয়েকজন দর্শক শিল্পীর গান লেখা এবং শিল্পীকে নিজে গান গাওয়াকে অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করতে দেখা গেছে।

জানা যায় শিল্পী সাগর পেশাগত কোন গীতিকার কিংবা শিল্পী নন। চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। বৈশাখী উৎসবে আমন্ত্রণ পেয়ে কুড়িগ্রামে এসেছেন গান গাইতে। তার লেখা গান দর্শকদের ভালো লাগায় তিনি সকলে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আপনাদের ভালোলাগা ও ভালোবাসা আমাকে আগামী দিনে
আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status