|
আশাশুনিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও হাম সচেতনতা কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
|
![]() আশাশুনিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও হাম সচেতনতা কর্মসূচি গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের 'আর্ট অফ লিভিং' এবং ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের যৌথ আয়োজনে এই মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে স্থানীয় প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল— বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন। চিকিৎসা সেবা প্রদান করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আল ফাহাদ বিন সাদ। এ কার্যক্রমে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মুরশিদুল বারি নিশাত, সাবিহা সুলতানা, মো. সিহাবুল ইসলাম সৈকত, চৈতি হালদার ও সাদিয়া খাতুন। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল ডিআইইউ অ্যালুমনাই এবং মেডিসিন পার্টনার হিসেবে ছিল এটেক্স (ATex) কর্পোরেশন। আয়োজক শিক্ষার্থীরা জানান, ‘সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।’ প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
