|
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সমন্বিত কার্যালয়ের অভিযান
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সমন্বিত কার্যালয়ের অভিযান দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর কুমার সাহাসহ টিমের অন্যান্য সদস্যরাও অভিযানে অংশিজন ছিলেন। দুদকের হট লাইনে প্রাপ্ত অভিযোগ'র ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হাসান। তিনি বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ অনুপস্থিত থাকেন, পরিবেশ অপরিচ্ছন্ন, সেবার মান অনেক নিম্ন, ঔষধ বিতরণে সমস্যা, রোগীদের ওষুধ হাসপাতাল থেকে না দিয়ে বাহির থেকে কেনায়, খাবারের মান নিম্ন, রোগীদের যে পরিমাণ খাবার দেয়ার কথা সে পরিমাণ দেয়া হচ্ছে না এমনসব নানা অভিযোগ-সহ আরো কিছু অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনায় আসা হয়েছে। তিনি আরো বলেন, প্রধান কার্যালয়ের অনুমোদনের প্রেক্ষিতে বুধবার সকালে গাজীপুর থেকে দুদকের একটি টিম আমরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর, রান্নাঘর ও জরুরী বিভাগে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এনামুল হাসান বলেন, এর মধ্যে রান্না ঘরে ৫০জন রোগীর জন্য মাছ প্রয়োজন ৮ কেজি ২০০ গ্রাম, সেখানে মাছ রয়েছে মাত্র ৫ কেজি, দেড় কেজি ডাল থাকার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র ৫০০ গ্রাম, দেড় লিটার তেল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র ৫০০গ্রাম, ডিম ৫০জন রোগীর জন্য দেয়ার কথা ৫০টি-ই, কিন্তু কাগজে ৪০টি লিখা থাকলেও গুণে পাওয়া গিয়েছে মাত্র ৩৪ পিচ। এছাড়াও হাসপাতালের রোগীর আসনে সিট নাম্বার লেখা না থাকাসহ নানা ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এছাড়াও একজন রোগী'র জন্য ৮টি ওষুধ বরাদ্দ থাকলেও ৩টি, ৪টি, ৫টি ওষুধ বাহির থেকে আনা হয়েছে। বিষয়টি জানতে চাইলে ওষুধ গুলো সাপ্লাই নেই বলে জানানো হয় আভিযানিক দলের সদস্যদের। কর্মকর্তা বলেন, কিছু ওষুধ আছে চিকিৎসক লিখেই নাই, অথচ ইনচার্জ বা নার্সরা রেজিষ্টারে বিতরণ দেখিয়েছেন। যে অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালায় সেগুলোর সত্যতা পাওয়া গেছে। যে সমস্যা গুলো পেয়েছি তা রিপোর্ট আকারে আমরা কমিশনে জমা দিবো, কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
