ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
গৃহকর্মী নিয়োগের আগে যেসব খোঁজখবর নেওয়া জরুরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 7:16 PM

গৃহকর্মী নিয়োগের আগে যেসব খোঁজখবর নেওয়া জরুরি

গৃহকর্মী নিয়োগের আগে যেসব খোঁজখবর নেওয়া জরুরি

শহুরে জীবনে ব্যস্ততার কারণে এখন অনেক পরিবারেই গৃহকর্মী অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় তারা পরিবারের সদস্যের মতোই হয়ে ওঠেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে গৃহকর্মীর আড়ালে চুরি, প্রতারণা এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটছে। ফলে গৃহকর্মী নিয়োগের আগে সতর্কতা অবলম্বন এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব। তাই নিয়োগের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তারা।

পরিচয় যাচাই নিশ্চিত করুন

গৃহকর্মীর জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি, এবং শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ করা জরুরি। এসব তথ্যের কপি নিকটস্থ থানায় জমা দিলে প্রয়োজন হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে পারে। এতে পূর্বের কোনো অপরাধে জড়িত থাকলে তা জানা সহজ হবে।

পূর্ববর্তী কর্মস্থল সম্পর্কে জানুন

কোথায় কাজ করেছে, কেন চাকরি ছেড়েছে এসব তথ্য সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে পূর্বের মালিকের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করা উচিত। এতে তার কাজের দক্ষতা, চরিত্র ও আচরণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

পারিবারিক তথ্য যাচাই করুন

গৃহকর্মীর স্থায়ী ঠিকানা, পরিবারের সদস্যসংখ্যা, কারা কোথায় থাকে এসব তথ্য সংগ্রহ করলে প্রয়োজনে যোগাযোগ করা সহজ হয়। কোনো সমস্যায় পড়লে এই তথ্যগুলোই হতে পারে গুরুত্বপূর্ণ প্রমাণ।

নিরাপত্তায় সিসিটিভির গুরুত্ব

বাসার প্রধান গেইটে সিসিটিভি ক্যামেরা লাগালে বাইরের যাতায়াত সহজেই নজরে আসে। চাইলে ঘরের ভেতরেও ক্যামেরা স্থাপন করা যেতে পারে, বিশেষ করে শিশু বা বৃদ্ধ সদস্য থাকলে। এতে নিরাপত্তা ও মানসিক স্বস্তি দুইই বাড়ে।

মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখুন

স্বর্ণালঙ্কার, নগদ অর্থ কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র সবসময় আলাদা লকারে রাখুন এবং লকারের চাবি নিজের কাছে রাখুন। কাজের বুয়া মোবাইলে সন্দেহজনক কারও সঙ্গে যোগাযোগ করছে কি না সেদিকেও নজর রাখা প্রয়োজন।

মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন

গৃহকর্মীর আচরণে অস্বাভাবিকতা দেখা গেলে সতর্ক হওয়া উচিত। তার চাহিদা, মনোভাব ও দৈনন্দিন ব্যবহারে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিশ্বস্ত এজেন্সি বা পরিচিতজনের মাধ্যমে নিয়োগ

এখন অনেক পেশাদার এজেন্সি ব্যাকগ্রাউন্ড চেক ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করে গৃহকর্মী সরবরাহ করে। তবে এদের লাইসেন্স, রিভিউ ও নির্ভরযোগ্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।

সবচেয়ে নিরাপদ হলো বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীর মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করা কারণ এতে তার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়।

গৃহকর্মী আমাদের প্রয়োজনীয় সহযোগী হলেও যথাযথ যাচাই ছাড়া নিয়োগ করলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই পরিচয় যাচাই থেকে শুরু করে পরিবারের তথ্য, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু নিশ্চিত করেই গৃহকর্মী নিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status