ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ ওমর গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 November, 2025, 11:37 AM
সর্বশেষ আপডেট: Sunday, 23 November, 2025, 5:54 PM

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ ওমর গ্রেফতার

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ ওমর গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিগত সরকারের আমলে ক্ষমতাশালী ও দাপুটে হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রামপুরা থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো ও একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় মোশাররফ ওমরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগও তদন্তে আসে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের পূর্ববর্তী সরকারের সময় শামীম ওসমানের প্রভাব ব্যবহার করে মোশাররফ ওমর একবার ভোটকেন্দ্র দখল করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান হন। দায়িত্বে থাকাকালীন তার ভাই বাবু ওমরকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন তিনি। ওই বাহিনীর বিরুদ্ধে কাঁচপুর এলাকার শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, বাসস্থান দখলসহ নানা অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, মোশারফ ওমরের বিরুদ্ধে থাকা সব মামলার তদন্ত আরও জোরদার করা হবে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status