|
ডিজেল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ডিজেল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার শনিবার (২২ নভেম্বর) সকালে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সুরুজ হোসেন (৩২) বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে। গত ১ নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী অনন্যা খাতুন মুন্নি (২৫)-এর শরীরে ডিজেল ঢেলে আগুন জালিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা প্রদ্যুৎ কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন। বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, সুরুজ হোসেনকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ১০ বছর আগে সুরুজ হোসেনের সঙ্গে অনন্যা খাতুন মুন্নির বিয়ে হয়। তাদের ২টি সন্তান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
