ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানী সৌরবিদ্যুৎ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Saturday, 22 November, 2025, 8:35 PM

চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানী সৌরবিদ্যুৎ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানী সৌরবিদ্যুৎ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নবায়নযোগ্য জ্বালানী সৌরবিদ্যুতের সম্ভাবনা ও প্রয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় সেমিনারে রাজশাহী ভিত্তিক পরিবেশবাদী সংগঠন পরিবর্তনের পরিচালক রিসাদ ইবনে ওবাইদ মূল বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারে পরিবর্তনের প্রোগ্রাম এ্যাসোসিয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রনি রায়ের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে, স্থানীয় এনজিও চেতনার প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ. বাংলাভিশনের জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন, সাংবাদিক আশরাফুল ইসলাম, হানিফ মেহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের নিয়ে পরিবেশ ভিত্তিক সংগঠন FED (Forum on Ecological Development) গঠন করা হয়। বক্তারা তাদের আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার এনার্জির গুরুত্ব, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status