|
শততম ম্যাচে শতক হাঁকালেন লিটনও
নতুন সময় ডেস্ক
|
![]() শততম ম্যাচে শতক হাঁকালেন লিটনও এর আগে, ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে নিজের শততম টেস্ট ম্যাচে শতক হাঁকান। সবার চোখ ছিল তখন মুশফিকের দিকে। তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করে গেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন। তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮২ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটির সংগ্রহ ৭২ রান। লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ৫৮ বলে ২৬ রানে অপরাজিত আছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
