ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদের দিন ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, তেহরানের পাল্টা জবাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 May, 2026, 9:38 AM

ঈদের দিন ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, তেহরানের পাল্টা জবাব

ঈদের দিন ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, তেহরানের পাল্টা জবাব

ঈদের আনন্দের আবহেই মধ্যপ্রাচ্যে আবার বড় ধরনের সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ‘হুমকি সৃষ্টি করা’ ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বুধবার (২৭ মে) সেন্টকম জানিয়েছে, বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেখান থেকে পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাংকার। এসময় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী ওই ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এর জবাবে মার্কিন বাহিনী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকায় পাল্টা হামলা চালায়। তাসনিম জানায়, বিস্ফোরণের শব্দ মূলত এই ঘটনার কারণেই হয়েছিল এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুদ্ধবিরতির মাঝেই ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের আলোচনার মধ্যেই এই সংঘাত ঘটল। দীর্ঘস্থায়ী এই যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

বুধবার এক মন্ত্রিসভা বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি শর্ত মেনে না নেয়, তবে আবারও বড় ধরনের বোমাবর্ষণ শুরু করা হতে পারে। ট্রাম্প একই সাথে পারস্য উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ স্বাক্ষর করার আহ্বান জানান।

দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা ইরানের
মার্কিন এই হামলাকে ‘যুদ্ধবিরতির চরম লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, মার্কিন যে কোনো বৈরী আচরণের জবাব দেওয়া হবে। এরই মধ্যে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত এবং ফাইটার জেটে গুলি চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার ‘বৈধ ও সুনির্দিষ্ট’ অধিকার ইরানের রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status