|
গোহালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আল আমিন বিশ্বাসের প্রার্থিতা ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোহালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আল আমিন বিশ্বাসের প্রার্থিতা ঘোষণা প্রার্থিতা ঘোষণায় আল আমিন বিশ্বাস বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই তাকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহস যুগিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি আরও জানান, নির্বাচিত হলে গোহালা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তরুণ প্রজন্মের উদ্যম এবং প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আল আমিন বিশ্বাস বলেন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা আমার প্রধান লক্ষ্য। কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং কাজ ও সততার মাধ্যমে মানুষের সেবা করতে চাই। দল-মত নির্বিশেষে সবার পরামর্শ ও দোয়া কামনা করে তিনি ইউনিয়নবাসীকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নমুখী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
