ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
চকবাজারে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে চসিকের অভিযান
মো. মোক্তার হোসেন বাবু
প্রকাশ: Tuesday, 6 October, 2026, 6:56 PM

চকবাজারে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে চসিকের অভিযান

চকবাজারে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে চসিকের অভিযান

নগরের চকবাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে ফুটপাতের বিভিন্ন দোকান ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সড়ক ও জনসাধারণের চলাচলের পথে থাকা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে চসিকের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত ও পথচারীদের চলাচলের বেশ কিছু জায়গা উন্মুক্ত হয়।

অভিযান চলাকালে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি রেখে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে কয়েকটি যানবাহনকে জরিমানাও করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত থেকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের সড়ক ও ফুটপাত মূলত পথচারী ও যানবাহন চলাচলের জন্য। এসব জায়গা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে রেখে নাগরিকদের ভোগান্তিতে ফেলা যাবে না।

তিনি বলেন, ফুটপাত দখল করে দোকান বসানো, সড়কে অবৈধ পার্কিং কিংবা অনুমোদনহীনভাবে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপনের কারণে নগরের স্বাভাবিক পরিবেশ ও চলাচল ব্যাহত হচ্ছে। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সিটি করপোরেশনের অভিযান অব্যাহত থাকবে।

মেয়র আরও বলেন, নগরের বিভিন্ন এলাকায় অবৈধ দখল ও স্থাপনার কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা জরুরি।

তিনি বলেন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষার পাশাপাশি নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তবে শুধু প্রশাসনিক অভিযান নয়, নগরবাসীকেও আইন মেনে চলতে হবে এবং জনসাধারণের চলাচলের জায়গা দখল করা থেকে বিরত থাকতে হবে।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status