|
রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বনানীতে বিক্ষোভ ও মশাল মিছিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বনানীতে বিক্ষোভ ও মশাল মিছিল রোববার ( ৪ অক্টোবর ) সন্ধ্যায় বনানী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির বনানী থানার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। মিছিলটি মহাখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সমাবেশে মেহেদী হাসান মিশু বলেন, রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এমন অপচেষ্টা বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন এবং দলের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচিতে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
