ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 May, 2026, 10:19 AM

তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ

তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে সে অধ্যায় এখন অতীত। তামিম এখন আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম খোলামেলাভাবে জানিয়েছেন তার এই রূপান্তরের গল্প।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম। ২০২৩ সালে সবশেষ খেলেছিলেন। প্রায় ২ বছর বিরতি শেষে তিনি আবার ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গেল বছর ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। এরপরই খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যায় তার।

তিনি জানান, সেই সময় পরিবারের কথা ভেবে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, ‘হৃদরোগে আক্রান্ত হওয়াই আমার ক্রিকেট প্রশাসনে আসার মূল কারণ। গত বছর যখন জাতীয় দলে ফেরার চেষ্টা করছি, তখনই হৃদরোগে আক্রান্ত হই। ভাবলাম, আমার ক্রিকেটজীবন শেষ। এরপরও যদি খেলতাম, তাহলে আর বড়জোর দুই-এক বছর। পরিবারের দেখভালের বিষয় ছিল। হয়তো আমি খেলায় ফেরার জন্য প্রস্তুত ছিলাম না।’

তামিম এরপরও ক্রিকেটের সঙ্গেই থাকতে চেয়েছেন। সে কারণেই এসেছেন ক্রিকেট প্রশাসনে। নতুন ভূমিকায় তার লক্ষ্য কী, সে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং করা এখন আমার কাজ নয়। আমি এখন আর ব্যাটিং-বোলিং করতে পারব না। তবে খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব। যাতে তারা দুই-তিন শতাংশ উন্নতি করতে পারে। সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি।’

আসছে মাসে বিসিবি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছেন তামিম। পরিস্থিতি বলে দিচ্ছে অনেকটা ফাঁকা মাঠেই গোল দিয়ে বিসিবি সভাপতি হতে চলেছেন তিনি। সব মিলিয়ে এই ভূমিকায় তামিমকে যে লম্বা সময়ের জন্য দেখা যাবে, সেটা অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে এখন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status