ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম রাউজানে আবারও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 11:40 AM

চট্টগ্রাম রাউজানে আবারও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম রাউজানে আবারও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় আবারও অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশের চৌকস আভিযানিক ইউনিট।

অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানায়, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নোয়াপাড়ার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। 

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত পর্যন্ত অভিযান চলেছে। 

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে জেলা পুলিশ সুপার বুধবার (১৯ নভেম্বর)  প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

পুলিশের একটি সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status