ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
অটোচালককে মেরে মাথা ফাটালেন ট্রাফিক পুলিশ, গাজীপুরে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 November, 2025, 11:13 AM

অটোচালককে মেরে মাথা ফাটালেন ট্রাফিক পুলিশ, গাজীপুরে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

অটোচালককে মেরে মাথা ফাটালেন ট্রাফিক পুলিশ, গাজীপুরে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগ আলী এলাকায় উল্টো পথে অটোরিকশা চালানোর ঘটনা কেন্দ্রীক  ট্রাফিক পুলিশের সঙ্গে এক অটোচালকের (থ্রি-হুইলার যান) হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষিপ্ত হয়ে ওই অটো চালকের মাথা ফাঁটিয়ে দেয় পুলিশ। এমনটি জানিয়েছেন ভূক্তভূগী ওই অটোচালক নিজেই।

রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অন্যান্য অটোচালকরা মিলে একজোট হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় ঘন্টাখানিক সময় অবরোধের ফলে সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট।

এ বিষয়ে আরো জানা গেছে, মহাসড়ক যোগে জনৈক অটো-রিকশাচালক উল্টো পথে যান চালাচলের সময় ট্রাফিক পুলিশ তাকে বাঁধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে ট্রাফিক পুলিশের সঙ্গে অটোচালকের হাতাহাতি হয়। তবে অটো চালকের দাবি সড়কে অটো ঘুরাচ্ছিলেন তিনি। এ সময় ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশ ওই অটোচালককে মারধর করে মাথা ফাটিয়ে দেন। এমন অভিযোগ তোলেন ওই অটোচালক।

এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের শতাধিক অটো-রিকশাচালক ঘটনাস্থলে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। যোগ দেন উৎসুক পথচারী আরো অনেকেই। এতে মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে অটোচালকদের বুঝিয়ে রাত পৌঁনে ১১টার দিকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ নতুন সময়কে নিশ্চিত করে মুঠো ফোনে বলেন, উল্টোপথে অটোচালক যান নিয়ে আসছিলো ওই বিষয় কেন্দ্রীক হাতাহাতির এক পর্যায়ে মাথায় আঘাত পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। পরে অটোচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে মহাসড়কে যান-চলাচল স্বাভাবিক করে পুলিশের দায়িত্বরত সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status