|
চবি রেল গেইট এলাকার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চবি রেল গেইট এলাকার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী হানিফের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার আসামি হানিফ।ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১০টি মামলার আসামি বলে জানা গেছে হানিফ। হাটহাজারী মডেল থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, হানিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলেও জোবরা গ্রামসহ পুরো ফতেপুর ইউনিয়নে ‘মাফিয়া’ হয়ে আধিপত্য বজায় রেখপছিলেন যুবলীগ নেতা হানিফ। তার অন্যতম সহযোগী ছিলেন- ছোট ভাই ইকবাল, যিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীদের সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা হানিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত চার শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় গত ২রা সেপ্টেম্বর বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরও প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলায় ১নং আসামী করা হয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে। এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর) রাত সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের আপ্যায়ন স্টোর ভাঙচুর করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেয় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের স্থানীয় যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হানিফ ও তার সহযোগীরা। হামলায় আহত হয় ৫ জন শিক্ষার্থী। চবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনার পরপরই দেশব্যাপী ছাত্রজনতার আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
