|
বড় মহেশখালীতে ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটপাট, আহত-২
নতুন সময় প্রতিনিধি
|
![]() বড় মহেশখালীতে ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটপাট, আহত-২ হামলাকারী জাফর আলম বড় মহেশখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আব্দুরম বলির ছেলে বলে জানা যায়। বুধবার (১৬ ই নভেম্বর) সন্ধ্যার এ ঘটনায় ভুক্তভোগী শাহাব উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত শাহাবউদ্দিন কে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত শাহাবউদ্দিন বর্তমানে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত শাহাব উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী জাফর আলম আমার বড় ভাই শাহাবউদ্দিনকে তার দোকানে অতর্কিত অবস্থায় ধারোলো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি আমার পিতাকেও আঘাত করেছে। দোকানে মালামাল লুট ও নষ্ট করেছে। দোকানের ক্যাশ থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পরপরই খবর পেয়ে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন'সহ পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার প্রাথমিক জিজ্ঞেসাবাদে সত্যতা নিশ্চিত করেন। ভুক্তভোগীর পরিবার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
