|
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে জবাই করে নির্মম হত্যা
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে জবাই করে নির্মম হত্যা স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার দুপুরে খাবার শেষ করে তিনি মসজিদে নামাজ পড়াতে যান। এ সময় তার স্ত্রী ঘরে একাই ছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী কোনো প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতর মুকুল বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কলাপাড়া থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, হত্যার মোটিভ উদঘাটনে পুলিশ কাজ করছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। হঠাৎ এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
