|
কোনাবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহবধূ হত্যা ও স্বামীকে হত্যা চেষ্টার ঘটনায় ২ জন গ্রেফতার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কোনাবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহবধূ হত্যা ও স্বামীকে হত্যা চেষ্টার ঘটনায় ২ জন গ্রেফতার এর আগে শনিবার (১৫নভেম্বর২০২৫) দিবাগত রাতে গাজীপুর র্যাব-১ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে কেন হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন--- কুড়িগ্রামের উলিপুর থানাধীন আব্দুল হাকিমের ছেলে আইনুল ইসলাম বুলেট (২২) ও বাগেরহাটের কচুয়া থানাধীন আলতাব হোসেনের ছেলে রাজিব হোসেন (২০)। র্যাব জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় জহিরুল ইসলামের আবাসিক ভবনের ৫ম তলায় বসবাস করতেন ইমরান ও রহিমা দম্পতি। গেলো শুক্রবার (১৪ নভেম্বর) রাতের কোনো এক সময় তাদের রুমে গিয়ে দুজনের গলাকেটে পালিয়ে যান বুলেট ও রাজিব। পরদিন সকালে ফ্ল্যাটের প্রতিবেশীরা ঘরের দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় স্বামী-স্ত্রীর রক্তমাখা দেহ পড়ে আছে। খবব পেয়ে পুলিশ এসে গৃহবধূ রহিমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় স্বামী ইমরানের হৃদযন্ত্রের স্পন্দন টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রথম দিকে পুলিশ ও স্থানীয়দের ধারণা ছিল--- কোনো দ্বন্দ্বের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে নিহতের ভাই রহিম মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দাখিল করেন। ওইদিন রাতেই মামলার তদন্তে নামে র্যাব। এ সময় বিভিন্ন মাধ্যমের দেওয়া খবরে উঠে আসে হত্যার আসল তথ্য। পরে যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী ও বাগেরহাট জেলার কচুয়া থানাধীন দেপাড়াবাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আইনুল ইসলাম বুলেট ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে আরো বিস্তারিত জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
