ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
হাসিনার রায় কেন্দ্রিক জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পেট্রোল বোমা নিয়ে অবস্থান, গ্রেপ্তার-২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 November, 2025, 9:01 PM

হাসিনার রায় কেন্দ্রিক জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পেট্রোল বোমা নিয়ে অবস্থান, গ্রেপ্তার-২

হাসিনার রায় কেন্দ্রিক জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পেট্রোল বোমা নিয়ে অবস্থান, গ্রেপ্তার-২

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে দুটি পেট্রোল বোমাসহ দু'জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জানা গেছে আগামী-কাল সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আসামিরা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন। এমন তথ্য জানিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানার মুন্নু গেট এম টি মটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থানকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন--- রাজধানী'র তুরাগ থানার ধউর হরিরামপুর এলাকার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) এবং ফেনী সোনাগাজী থানার সোনাপুর এলাকার মো. দুলালের ছেলে আব্দুর রহমান শরীফ (৩২)।

তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে একটি পেট্রোল বোমা ও আরেকজনের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল উদ্ধার করে পুলিশের সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন। এর অংশ হিসেবে তারা পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দিতে ওই এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ আরও জানায়, আটকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাদের আদালতের পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status