ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
চট্টগ্রাম সমিতি কাতারের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মনসুর, সম্পাদক মোজাম্মেল
কাতার থেকে কাজী শামীম
প্রকাশ: Saturday, 15 November, 2025, 4:26 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 November, 2025, 4:30 PM

চট্টগ্রাম সমিতি কাতারের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মনসুর, সম্পাদক মোজাম্মেল

চট্টগ্রাম সমিতি কাতারের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মনসুর, সম্পাদক মোজাম্মেল

কাতারে বসবাসরত চট্টগ্রামবাসী প্রবাসীদের ঐক্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং চট্টগ্রামের আঞ্চলিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে ‘চট্টগ্রাম সমিতি কাতার’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় দোহার নাজমা এলাকার ক্রাউন প্লাজা বিজনেস পার্ক হোটেলের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন লায়ন মোহাম্মদ মঈন উদ্দিন।

নবগঠিত কমিটিতে প্রবাসী চট্টগ্রামবাসীর পরিচিত মুখ ইসমাইল মুনসুরকে সভাপতি, মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ফয়সাল রানাকে সাংগঠনিক সম্পাদক করা হয়। ১০৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ২০২৫–২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে। 

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আছেন—সহসভাপতি মোহাম্মদ ফজল কবির, মোহাম্মদ আলী ও মোহাম্মদ মঈন উদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল, প্রকৌশলী আমানত হোসাইন, শাহদাত হোসেন রিদয়, এসএম মাহবুবুল আলম। 

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ আবুল হাশেম, মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াহিদী, আলহাজ আবুল বাসার মোল্লা ও মোহাম্মদ আশরাফুল ইসলাম।

ঘোষণা অনুষ্ঠানে মাওলানা জমির উদ্দিন এবং কাজী ফারুক পেয়ারুসহ প্রবাসী চট্টগ্রামবাসীর বিপুল উপস্থিতি ছিল। প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন মহিউদ্দিন কাজল।

সংগঠনের নেতারা জানান, শিগগিরই নতুন কমিটির উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status