|
রেজুখাল চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() রেজুখাল চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আটক মাদক ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন জিসান (২৮)। সে মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা বজল মিয়া ছেলে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী একটি চান্দের গাড়িতে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি চান্দের গাড়ি এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
