ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Sunday, 9 November, 2025, 8:45 PM

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। 

রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা।

এসময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান। অবরোধের কারনে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী তীব্র যানযট সৃষ্টি হয়। পরে অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর ৮ বার দলীয় মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৯০ বছর বয়সী নেতা শাজাহান মিয়া। বিগত ১৭ বছরে আ.লীগের দু;শাসনের সময় বিদেশে আরাম-আয়েশে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ ।

এই নেতা। তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেয়ার ঘটনায় অবাক বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা।

আর তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই-বাছাই করে সীদ্ধান্ত পুর্নবিবেচনা করার দাবি জানান তারা। এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status