ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 November, 2025, 8:46 PM

টঙ্গীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

টঙ্গীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে উড়াল সেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী স্টেশন রোড অংশের নিচে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা বিআরটি প্রকল্পের উড়াল সেঁতুর ৬৮ নম্বর পিলারের পাশে যুবকের মরদেহটি দেখতে পান। পরে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহটি সেতুর নিচে ফেলে গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, যুবকের পরিচয় সনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর পাঠানো হয়েছে। আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status