ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুরের নালিতাবাড়ীতে জাল টাকা উদ্ধার, যুবক আটক
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Sunday, 9 November, 2025, 8:40 PM

শেরপুরের নালিতাবাড়ীতে জাল টাকা উদ্ধার, যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে জাল টাকা উদ্ধার, যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ী এক হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। 

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ আমবাগান এলাকায় অভিযান চালায়। ওই সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা আরও ২ সহযোগি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক মেহেদীর কাছ থেকে উদ্ধার হওয়া এক হাজার টাকার নোটগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে খালি চোখে আসল-নকল শনাক্ত করা কঠিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status