|
স্বামী গভীর ঘুমে বিভোর, পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্বামী গভীর ঘুমে বিভোর, পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী রবিবার ভোরে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ভুক্তভোগী স্বামী হলেন … আকাশ। জানা গেছে পারিবারিক কলহের জেরে স্ত্রী ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গে ধারালো ব্লেড দিয়ে আঘাত করেন। এতে আকাশ'র পুরুষাঙ্গ রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন তিনি। চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আকাশকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী স্ত্রীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পুলিশ আহত স্ত্রীকেও প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, “ভুক্তভোগী স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
