|
সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় যুবককে পিটিয়ে হত্যা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় যুবককে পিটিয়ে হত্যা শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. বেলাল হোসেন। তিনি স্থানীয় জয়নাল উকিলের বাড়ির বাসিন্দা মো. আবুল কালামের ছেলে। নিহতের আত্মীয় মো. আলমগীর জানান, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপকর্মে বাধা হয়ে দাঁড়াতেন বেলাল, তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মানসিক প্রতিবন্ধী হলেও বেলাল বাজারের সবাইকে চিনতেন এবং প্রায়ই রাতভর বাজার পাহারা দিতেন। স্থানীয় যুবক ইব্রাহিম বলেন, রাতে দারোয়ানের মতো বাজারে টহল দিত বেলাল। সবার নিরাপত্তার দায়িত্ব সে নিজে থেকে নিত। মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলালের চিৎকারে চোর-ডাকাত ও মাদক ব্যবসায়ীদের সমস্যা হতো। সম্ভবত সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
