|
চট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রবিবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতারা হলেন- আনোয়ারুল ইক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। জানা যায়, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল শুরু হয়। এরকম একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সকালে শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তারা দ্রুত সরে পরার সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
