ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনগণই আমার শক্তি: সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ. মতিন খান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 November, 2025, 3:24 PM

জনগণই আমার শক্তি: সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ. মতিন খান

জনগণই আমার শক্তি: সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ. মতিন খান

রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ. মতিন খান আজ হোমনা উপজেলার জয়পুর, ঘারমোড়া ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।

এ সময় আয়োজিত মতবিনিময় সভায় আ. মতিন খান বলেন, জনগণই আমার প্রধান শক্তি। হোমনা-তিতাসের জনমানুষের ভাগ্যোন্নয়নে আমার রাজনীতি। এ এলাকার উন্নয়নে আমি দীর্ঘ ২১ বছর ধরে নিবেদিতভাবে কাজ করছি।

তিনি আরও বলেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আমি যদি আপনাদের সমর্থনে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে হোমনা-তিতাসকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করবো ইনশাআল্লাহ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে হোমনা-তিতাসের সন্তানকেই এমপি বানানোর আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status