ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 9 November, 2025, 2:41 PM

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আজ রোববার ৯ ফেব্রুয়ারি সকালে কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা  প্রশাসক সিফাত মেহনাজ। 

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার, মোঃ মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহবায়ক, ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক,আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

জেলা  প্রশাসক সিফাত মেহনাজ বলেন, কুড়িগ্রামের আইন- শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো, মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। পুলিশ সুপার মাফুজুর রহমান বলেন, সারাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলার আইন শৃংখলা ভালো, এটি ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, এবারে এইসসি পরিক্ষায় কুড়িগ্রামে পাশের হার কম, ফলাফল খারাপ হওয়া শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে যাতে তারা হতাশা থেকে বিপথে না যায়। 

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত  মাসের তুলনায় খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন অনেক কম এটি নিঃসন্দেহে ভালো দিক, এজন্য তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী সকল বাহিনীর প্রতি কৃতজ্ঞা জানান, সেই সাথে যানজট নিরসনে জেলার ব্যস্ততম সড়কে ট্রাফিক ব্যবস্থা কঠোরভাবে মনিটর করে কার্যকরী ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।

সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status