|
পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’
নতুন সময় প্রতিনিধি
|
![]() পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয়। এতে সকাল ৯টা পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পদ্মার চরে গুলি করে মানুষ হত্যা, বালু ও চরের ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ কাকন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ![]() পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’এ ১ হাজার ২০০ সদস্য অংশ নেন। অভিযান ও আটকের বিষয়ে বিকেল ৪টায় ডিআইজি অফিসের কনফারেন্স রুমে ব্রিফিং করবেন রাজশাহী রেঞ্জ ডিআইজি। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গোলাগুলিতে ৩ জন নিহত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
