|
চট্টগ্রামে আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার সোমবার (৩ নভেম্বর) বিকেলে নালার পাশ থেকে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উদ্ধার করে। নিহত যুবকের নাম হাসিব বলে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাঁচলাইশ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এক বাসিন্দা জানায়, হাত পা বাঁধা ছিলো তখন ধারণা করা হচ্ছে যুবককে হত্যা করে মরদেহটি নালায় ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা নাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি বুঝে নিয়ে গেছে। পুলিশ সূত্র জানায়, নিহতের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিস্তারিত পরে জানানো হবে জানান এ পুলিশ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
