ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রেম ভাঙা আর ইনজুরি শঙ্কার মধ্যেই মাঠে ছন্দে ইয়ামাল, বার্সেলোনার জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 November, 2025, 11:52 AM

প্রেম ভাঙা আর ইনজুরি শঙ্কার মধ্যেই মাঠে ছন্দে ইয়ামাল, বার্সেলোনার জয়

প্রেম ভাঙা আর ইনজুরি শঙ্কার মধ্যেই মাঠে ছন্দে ইয়ামাল, বার্সেলোনার জয়

মাত্র তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এর মধ্যে বড় দুশ্চিন্তা ছিল তার চোট। সব ঝেড়ে মাঠে নেমে ছন্দে ফিরলেন ইয়ামাল। জিতল তার দলও। 

গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বসে বার্সেলোনা। তাতে শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কা খায় ফ্লিকের দল। তবে আবারও নতুন করে এগোচ্ছে বার্সেলোনা। গতকাল (রোববার) রাতে এলচের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। তাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমেছে তাদের।

ম্যাচের শুরুতেই জোড়া গোলে এগিয়ে যায় বার্সা। দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ইয়ামাল ও ফেরান তোরেস। ম্যাচের ৯ম মিনিটে আলেহান্দ্রো বাল্দের থ্রু পাসে লামিনে ইয়ামাল প্রথম গোল করেন, এরপর বাঁ দিক থেকে আসা ফের্মিন লোপেসের পাস থেকে ছয় গজ বক্সে ফাঁকায় থাকা ফেরান তোরেস ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায় এলচে। আলভারো নুনেসের পাস ধরে রাফা মির দূরের পোস্টে কোনাকুনি শটে গোল করেন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এলচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। পরে পাঁচ মিনিটে ডান দিক থেকে ক্রস নিয়ন্ত্রণ করে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান বাড়ান।

ইনজুরিতে থাকা বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি এদিন মাঠে ফিরেছেন। ৭৪তম মিনিটে র‌্যাশফোর্ডের বদলি হিসেবে তাকে নামান হ্যান্সি ফ্লিক। ক্লাসিকোর ব্যর্থতা ভুলে ফের জয়ের পথে ফিরল বার্সেলোনা। লিগ টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে তারা। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status