ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Thursday, 30 October, 2025, 5:34 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী ও পথসভার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। এ সময় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ¦ মো. শাহজাহান মিয়া।

পথসভায় বিএনপির নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল নানা কুট কৌশলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চাই। কিন্তু সমমনা সকল দল চাই সুষ্ঠু নির্বাচন। 

বিএনপিও দেশকে স্থিতিশীল রাখতে জনগনের ভোটে একটি সুষ্ঠু নির্বাচন আশা করে। আর তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন তিনি। কারণ বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

এ সময় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রা ও পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব তোসিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সামনে পথসভায় মিলিত হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status