|
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিরুল আলম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, বিএনপিনেতা আ. আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পু এবং পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সভা শেষে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
