ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুলপুরে শিশু ধর্ষন চেষ্টার সন্দেহে তর্কবির্তক, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 7:53 PM

ফুলপুরে শিশু ধর্ষন চেষ্টার সন্দেহে তর্কবির্তক, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ফুলপুরে শিশু ধর্ষন চেষ্টার সন্দেহে তর্কবির্তক, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শিশু ধর্ষন চেষ্টার সন্দেহে তর্কবিতর্কের জের ধরে ফুলবলী রবিদাস (৬৫) নামের এক বৃদ্ধ নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবুয়া রবিদাস (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারীর মৃত্যু হয়।

এর আগে গত ১৯ অক্টোবর রাতে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় শিশু ধর্ষন চেষ্টার সন্দেহ থেকে দুই পক্ষের তর্কবিতর্কের জের ধরে ওই বৃদ্ধ নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। নিহত নারী ফুলবলী রবিদাস স্থানীয় বাসিন্দা মহেষ চন্দ্র রবিদাসের স্ত্রী।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ৪ থেকে ৫ বছর বয়সি এক শিশুকে আবুয়া রবিদাস ধর্ষনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠে। এনিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবির্তকে বিরোধের সৃষ্টি হলে ওই শিশুর দাদি ফুলবাসী রবিদাসকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আটক হওয়ায় আবুয়া রবিদাস। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফুলবাসী রবিদাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুয়া রবিদাসকে (৪০) আটক করা হয়েছে। এনিয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মূলত শিশু ধর্ষন চেষ্টার সন্দেহ থেকে সৃষ্ট বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status