|
ঝিনাইগাতী জমি ও টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১,আহত ৬
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতী জমি ও টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১,আহত ৬ আকলিমা নামে এক নারী কে আটক করেছে। আজ সকালে ঝিনাইগাতী উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা হামলা চালায় মরিচফুলের পরিবারের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম। এসময় আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
