ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিরাপদ সড়ক গড়তে চালক ও পথচারী উভয়ের সচেতনতা জরুরি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 6:41 PM

নিরাপদ সড়ক গড়তে চালক ও পথচারী উভয়ের সচেতনতা জরুরি

নিরাপদ সড়ক গড়তে চালক ও পথচারী উভয়ের সচেতনতা জরুরি

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী এনছাফুল হক সরকার। কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুন, ওসি আল হেলাল মাহমুদ, যুব উন্নয় কর্মকর্তা মকবুল হোসেনের, নির্বাচন অফিসার নাজমুল হুদা, আইসিটি অফিসার আশরাফুল আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য আশরাফুল আলম প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শ্রমিক নেতারা।

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ ও দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।

এ সময় তারা, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল ব্যাটারি চালিত অটো-রিক্সা চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status