|
বিনা টিকিটে ট্রেনযাত্রার পর চিরকুটে টাকা পরিশোধ করলেন যাত্রী, যা লেখা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিনা টিকিটে ট্রেনযাত্রার পর চিরকুটে টাকা পরিশোধ করলেন যাত্রী, যা লেখা চিরকুটে যাত্রী নিজেকে মাহী হিসেবে পরিচয় দিয়ে তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় না পেয়ে বিনা টিকিটে যাত্রা করার কথা উল্লেখ করেন। চিরকুটে তিনি লিখেছেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’ যাত্রীর এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার উল্লেখ করে কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ বলেন, ‘রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম’। রেলওয়ে যেহেতু সবার জন্য, তাই এর যত্নেও সবার সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
