ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে 'মার্কসবাদী' সিপিবি'র মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 February, 2019, 10:58 PM

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে 'মার্কসবাদী' সিপিবি'র মানববন্ধন

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে 'মার্কসবাদী' সিপিবি'র মানববন্ধন

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে শুক্রবার ১৫ ফেব্রুয়ারি, বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম) এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ  ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম) এর সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক ঐক্য’র সমন্বয়ক কমরেড ডা. এম.এ সামাদ এর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম) এর কেন্দ্রীয় নেতা কমরেড মোস্তফা আল খালিদ, কমরেড মাসুদ আলম, কমরেড রফিকুল ইসলাম, কমরেড সামছুল হক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সম্পাদক কমরেড হারুন চৌধুরী, মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমানসহ পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। বক্তারা ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দা জানান।

সভাপতির বক্তব্যে কমরেড ডা. এম.এ সামাদ বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদ বুর্জোয়া অপশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অযাচিতভাবে ভেনিজুয়েলায় আগ্রাসন চালাচ্ছে, সেদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে। আমরা মনে করি আমেরিকার সরকার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লোলুপ দৃষ্টি পড়েছে ভেনিজুয়েলার তৈল সম্পদের দিকে এবং এই সম্পদ লুন্ঠনের জন্যই ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, সারাবিশে^ মার্কিন সা¤্রাজ্যবাদ একক আধিপত্য কায়েম করে যে বেপরোয়া আগ্রাসেন লিপ্ত রয়েছে। বিশে^র শান্তিকামী মানুষের শান্তি নষ্ট করছে। বিশেষ করে যেদেশগুলোতে তেলের ভা-ার রয়েছে সেখানেই মার্কিন সা¤্রাজ্যবাদ অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এক এক করে লিবিয়া, ইরাক, সিরিয়া, আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে দেশগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি এর বিরুদ্ধে বিশে^র শান্তিকামী জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে আমেরিকার পরিণতি হবে ভিয়েতনামের মত। তিনি অবিলম্বে ভেনেজুয়েলায় আগ্রাসন বন্ধের দাবি জানান এবং বিশে^র সকল মেহনতি মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, মিয়ানমারের সামরিক জান্তা সরকার সেদেশের হাজার হাজার মানুষকে হত্যা করছে। বাড়ি-ঘর জ¦ালিয়েছে, শুধু বাংলাদেশেই তের লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা তাদের এই ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status