|
গুলিয়াখালী সী-বিচে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন সাংবাদিক ইউসুফ খাঁন
নতুন সময় প্রতিবেদক
|
![]() গুলিয়াখালী সী-বিচে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন সাংবাদিক ইউসুফ খাঁন টুর্নামেন্ট চেয়ারম্যান সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, ক্রিকেট কমিটির ম্যানেজার ছাত্রনেতা মোঃ আমজাদ হোসেন এর প্রানবন্ত উপস্হাপনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী মোঃ খোরশেদ আলম, বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক,সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারী সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, আজাদী প্রতিনিধি লিটন চৌধুরী,সি প্লাস প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সমাজসেবিকা সাহেনা আক্তার শানু, টুর্নামেন্ট সমন্বয়কারী রিজভী ও টুর্নামেন্ট সমন্বয়কারী জিয়াউল হোসাইন, সমাজ সেবক শহীদুল ইসলাম, জসীম উদ্দীন মাহমুদ, উদ্বোধনী ম্যাচের দুটো টীমের চেয়ারম্যান এবং ম্যানেজার, প্রতিযোগী ২০ টি টিমের প্রধানগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। গুলিয়াখালীর কৃতিসন্তান মরহুম রেজানুল হক ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে এ ক্রিকেট টুর্নামেন্ট উৎসর্গ করা। টুর্নামেন্টের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলোয়াত, জাতীয় সংগীত ও বীরমুক্তিযোদ্ধা রেজানুল হক ভাসানী ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লিজেন্ড শ্রমিকনেতা নূর আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়। টুর্নামেন্ট চেয়ারম্যান সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহামদ ইউসুফ খাঁন বলেন, টুর্নামেন্টের এ ধারা চলমাণ থাকবে যতদিন আমি জীবিত থাকব। তিনি বলেন, খুব শীঘ্রই বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রমিকনেতা নূর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছি। গুলিয়াখালী সী-বিচকে বাংলাদেশসহ বিশ্ববাসীর দৃষ্টিগোচর আনবার জন্যই আমাদের ক্ষুদ্র পরিসরে হলেও বিশাল এ আয়োজন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
