ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক দীদারুল, সদস্য সচিব আজাদ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Sunday, 12 October, 2025, 5:22 PM

পাইকগাছায় জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক দীদারুল, সদস্য সচিব আজাদ

পাইকগাছায় জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক দীদারুল, সদস্য সচিব আজাদ

খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা-দোয়া মাহফিল ও পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম অধিবেশনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ আবু মুছা'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন। 

বিশেষ অতিথি ছিলেন, মহানগর ওলামা দলের আহ্বায়ক মাও. আবু নাঈম, সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. আনিছুর রহমান আজাদী, জেলা যুগ্ম আহ্বায়ক মাও. বেলায়েত হোসাইন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেছের আলী সানা। 

উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাও. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, ওলামা নেতা হাফেজ সহিদুল ইসলাম, ক্বারী মো. কামরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মাও. ইনামুল হাসান, হাফেজ খলিলুর রহমান, মাসুম বিল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে মাও. দিদারুল ইসলাম কে আহ্বায়ক এবং মাও. আবুল কালাম আজাদ কে সদস্য সচিব করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেন খুলনা জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাও. ফারুক হোসাইন ও সদস্য সচিব আলহাজ্ব হাফেজ আবু মুছা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status