|
হোটেল ও বিমান টিকিট বুকিংয়ে ডিসকাউন্ট দিতে প্রাইম ব্যাংক
নতুন সময় ডেস্ক
|
![]() হোটেল ও বিমান টিকিট বুকিংয়ে ডিসকাউন্ট দিতে প্রাইম ব্যাংক এই অংশীদারিত্বের আওতায়, প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা আগামী তিন মাসের মধ্যে তাজ হোটেলে এক রাত বিনামূল্যে অবস্থানের বিশেষ সুযোগ পাবেন। পাশাপাশি প্রাইম ব্যাংকের সকল কার্ডহোল্ডার এখন থেকে তাজ হোটেলে রুম বুকিংয়ে ১০% ডিসকাউন্ট এবং এশিয়ানেট লিমিটেডের মাধ্যমে যেকোনো রুটের বিমান টিকিটে কিনলে ৫% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এশিয়ানেট লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস সৈয়দ মাজহারুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী, ফার ইস্ট স্পিনিং মিলস লিমিটেড ও এশিয়ানেট লিমিটেডের কোম্পানি অ্যাডভাইজর ফাইয়াজ আহমেদ খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
